গাইবান্ধার পলাশবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে বসতবাড়ি, গবাদিপশুসহ সর্বস্ব পুড়ে ছাই হবার খবর পাওয়া গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। নিঃস্ব এই পরিবারটি এখন খোলা আকাশের নীচে বসবাস করছে।

গতকাল শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ঘটনাটি ঘটে উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্বগোপিনাথপুর গ্রামের আব্দুল জলিলের বসতবাড়িতে।

স্থানীয়রা জানান, ওই সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে
আগুনের সুত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠে আব্দুল জলিলের পুরো বসতবাড়ি গ্রাস করে ফেলে। এ সময় ভুক্তভোগী পরিবারের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিভাতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিস টীম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই গবাদিপশুসহ
ঘরে রক্ষিত সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে বাস করছে।

বিষয়টি অবগত হয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ এর নেতৃত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সবধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}