কুড়িগ্রামে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম।  সোমবার (১৩ এপ্রিল ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান ও গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা  উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার। এসময় অন্যান্যদের মধ্যে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন ও সহকারি সেক্রেটারি মিজানুর রহমানসহ উপসহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার জানান, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের ৫০০ জন কৃষকের মাঝে কৃষি প্রনোদনার আওতায় বিনা মূল্যে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ বিতরণ করা হবে। প্রধান অতিথির বক্তব্যে এমপি আনোয়ারুল ইসলাম  বলেন, কৃষক আমাদের প্রাণ। তাদের ঘামে আমাদের গ্রামীন অর্থনীতির চাকা সচল থাকে। তিনি কৃষি বিভাগকে নিয়মিত তদারকি বৃদ্ধি , কৃষক ও কৃষির উন্নয়নের জন্য আরো কর্মসুচি গ্রহন করার পরামর্শ দেন। তিনি বলেন আমাদের সকলের সহযোগিতায় কৃষি খাতকে সমৃদ্ধি করে তোলতে হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}