গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সাথে সাক্ষাৎ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

সোমবার (১৩ এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক সেমিনার শেষে ঢাকায় ফেরার পথে রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ স্বাক্ষাৎ করে শাখা ছাত্রদল। এসময় শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহ্বায়ক সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদ, সাব্বিরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এবারের মন্ত্রীসভা বাংলাদেশের ইতিহাসের সেরা মন্ত্রীসভা। এ মন্ত্রীসভার অন্যতম সেরা ও যোগ্য মন্ত্রী হলেন এহসানুল হক মিলন স্যার। ইবি ছাত্রদলকে স্বাক্ষাৎ এর সুযোগ দেওয়াই আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০০১-০৬ সালে তিনি যেভাবে একটি নকলমুক্ত শিক্ষাব্যবস্থা উপহার দিয়েছিলেন, একইভাবে এবারও তিনি একটি আধুনিক ও নকলমুক্ত শিক্ষাব্যবস্থা উপহার দিবেন।

উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে অংশগ্রহণ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।এদিন দুপুরে যশোর পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী।

পরে সেমিনার শেষে ঢাকায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে স্বাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। একইসাথে স্বাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}