ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী দোসরা বৈশাখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে বাংলা নববর্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এদিন বাংলা নববর্ষ উপলক্ষে সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

পহেলা বৈশাখের কর্মসূচি দোসরা বৈশাখে আয়োজন করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমান, সবাই আইনের কথা বলে কিন্তু কাজ তো আর আইনের মতো হয় না, বাস্তবতা একটু ভিন্ন। ছুটির দিনে শিক্ষার্থীরা উপস্থিত থাকতে চাই না। তবে আগামী বছর থেকে বন্ধের দিনে হলেও উদযাপনের কথা ভাবতে পারে প্রশাসন।

তবে বাংলা বিভাগের পক্ষ থেকে কতগুলো ভালো আয়োজন আছে। একটা মানবিক নাটক আছে, ১৮, ১৯, ২০, ২১ শতকে আমাদের জীবনে অপরিহার্য অংশ বিয়ে, সেই পর্বের সাথে তাদের একটা বিবর্তন আছে সেটা নিয়ে। গান আছে, বৈশাখী গান আর আবৃত্তি আছে। আর খাওয়া-দাওয়া আছে, ছেলেমেয়েরা কিছু টাকা দিয়েছে আর আমরা শিক্ষকরা কিছু টাকা দিয়ে আমরা খাব। বাজেট সংকটে কিছুটা সংকীর্ণতায় নিয়ে আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, একটা শোভাযাত্রা হবে তার বাজেট দিয়েছি, চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আলপনা করবে সেটারও বাজেট দিয়েছি। পর্যাপ্ত বাজেট দেয়া হয়েছে।

এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে বার্তা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ প্রতি বছর আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যায়, স্বপ্ন দেখায়, পরিকল্পনা করতে শেখায়। বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সারাদেশের ন্যায় আমরাও বাংলা নববর্ষ পালন করবো তবে আমাদের সুবিধার্থে সেটা দোসরা বৈশাখে করবো।

পুরানো দিনের ভেদাভেদ ভুলে নতুন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা বৈশাখী শোভাযাত্রা পালন করবো, নতুন স্বপ্ন দেখবো, নতুন বাংলাদেশ গড়বো যেখানে কোনো বৈষম্য থাকবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}