যশোরের মনিরামপুরে সকাল উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে আজ সকালে ৯.৩০ মনিরামপুর উপজেলা মাঠ থেকে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। আনন্দ ও বাঙালিয়ানার রঙে সাজানো এই শোভাযাত্রাটি পৌরসভা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কপ্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন ৮৯- যশোর -৫ এর এমপি এ্যাডঃ গাজী এনামুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা আমীর সহঃ অধ্যাপক মোঃ ফজলুল হক মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল্লাহ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পৌরসভা নগরী উৎসবের নগরীতে পরিণত হয়। শোভাযাত্রায় গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন উপকরণ, গ্রামীণ ঐতিহ্য গরুর গাড়ির বহর,নব বরবধূ বহনকারী পালকি, সহ ফেস্টুন এবং লোকজ ঐতিহ্যের প্রতীকী উপস্থাপনা ছিল চোখে পড়ার মতো।

মুঘল সম্রাট আকবরের সময় প্রবর্তিত বাংলা সনের ঐতিহ্য এবং ১৯৮৯ সালে চারুকলা থেকে শুরু হওয়া বিভিন্ন ধারা অনুসরণ করেই যশোরের মনিরামপুর এই বর্ণিল আয়োজন সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা জানান, নতুন প্রজন্মকে বাঙালির শেকড় ও অসাম্প্রদায়িক চেতনার সাথে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন।

পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। এই আয়োজন শুধু আনন্দের নয়, বরং ঐক্য এবং সমৃদ্ধ সংস্কৃতির বার্তা বহন করে। দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মনিরামপুরবাসী নতুন বছরকে স্বাগত জানাচ্ছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}