কিশোরগঞ্জের তাড়াইলে বাংলা নববর্ষ ১৪৩৩ (১লা বৈশাখ) উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়েছে।

সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি থানার সামনে দিয়ে সাচাইল কবরস্থানের মোড় ঘুরে তাড়াইল সাচাইল কাছেমুল উলুম কওমী মাদ্রাসার পাশ দিয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।

সকাল ৯টা ৩০ মিনিটে দিনব্যাপী লোকজ ও বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ, হস্তশিল্প ও খাবারের সমাহার দেখা যায়।সকাল ১০টায় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন।বেলা ১১টায় উপজেলা পরিষদ বিদ্যানিকেতন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক ফুটে ওঠে।

এছাড়া দূপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়, যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সার্বিক কার্যক্রম তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।

সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে তাড়াইলবাসী আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেয়।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}