ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১১ শ্রমিককে কারাদণ্ড এবং একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার মরিচা লঞ্চঘাট এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আনলোড বডির ১১ শ্রমিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মোহাম্মদ আরাফাত নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম। এ সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্র জানায়, মরিচা লঞ্চঘাট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এ বিষয়ে একাধিক অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত শ্রমিকদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— নিরব (২৬), পারভেজ (২৩), মো. দেলোয়ার হোসেন (৬৫), মোহাম্মদ জুবায়ের মৃধা (২১), মোহাম্মদ জয়নাল আবেদিন (২২), মো. আমির আলী (৩৫), মো. রাকিব গাজী (২৭), মোহাম্মদ মাসুদ বয়াতি (২৮), মো. সোহেল রানা (৩০), মো. সফর আলী (৫৫) ও মোহাম্মদ সালাউদ্দিন (৫২)।উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও নদী রক্ষায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীরবর্তী এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}