গাইবান্ধায় পহেলা বৈশাখের আনন্দ উপভোগের মুহূর্তটি বিষাদে পরিনত হলো স্কুল ছাত্র সাদাত আহমেদের। বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে ফিরে এলো লাশ হয়ে। পরিবারে চলছে শোকের মাতম।

‎মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীতে।

নিহত সাদাত আহমেদ (১৫) রাজশাহীর তেরোখাদিয়া এলাকার সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। সে গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় খালার বাসায় থাকত। স্থানীয় এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে নববর্ষের উৎসবের মাঝে সাদাত বন্ধুদের সাথে ঘাঘট নদীতে গোসল করতে নামে । একপর্যায়ে নদীর গভীর স্রোতে সে তলিয়ে যায়। তার সাথে থাকা বন্ধুরা বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালায়। পরবর্তীতে খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় ৪ ঘন্টা অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

উৎসবের দিনে মেধাবী এই শিক্ষার্থীর নিখোজ হওয়ায় পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছাঁয়া। সাদাতের এই অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন সহপাঠীরাসহ শিক্ষকরাও।

গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রিফাত আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}