বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ও ঢাকা মহানগরের শিক্ষার্থীদের জনপ্রিয় মুখ মশিউর রহমান জিসানের জন্মদিন আজ। দিনটি উপলক্ষে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসাচ্ছেন।
ছাত্ররাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ, নেতৃত্বগুণ ও কর্মীবান্ধব মনোভাবের কারণে অল্প সময়েই তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রসমাজের মধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। মাঠপর্যায়ে কর্মীদের সাথে নিবিড় যোগাযোগ, সাংগঠনিক দক্ষতা এবং দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে তিনি নিজেকে একজন প্রতিশ্রুতিশীল ছাত্রনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
মশিউর রহমান জিসান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এর ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে সংগঠনটি ঢাকা মহানগর উত্তরে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা তরুণদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।
জন্মদিন উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রদান করছেন। অনেকেই তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামীর রাজনৈতিক ও সামাজিক জীবনে আরও সফলতা কামনা করেছেন।
শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও মশিউর রহমান জিসান তার নেতৃত্বগুণ, সততা ও নিষ্ঠার মাধ্যমে ছাত্রসমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং দেশ ও জাতির উন্নয়নে সক্রিয় অবদান রাখবেন।