বুধবার ১৫ এপ্রিল, আশ ফাউন্ডেশনের পক্ষ থেকে হাটহাজারীর দারুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

হাটহাজারীর ১নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলীর সেকান্দর কলোনিতে অবস্থিত এই এতিমখানায় মোট ৪০০ কেজি চাল, ১০০ কেজি ডাল, ১০০ লিটার সয়াবিন তেল এবং ৩০ কেজি খেজুর বিতরণ করা হয়।
এতিমখানার শিশুদের খাদ্যচাহিদা পুরনের লক্ষ্যে আশ ফাউন্ডেশন এই কার্যক্রম শুরু করেছে। যেখানে দেশের বিভিন্ন এতিমখানায় মোট ১ লক্ষ ২৫ হাজার কেজি চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}