১৬এপ্রিল, ২০২৬ ইং বৃহস্পতিবার সকাল ১১ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন মাইনীমুখ মডেল হাই স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হলো নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ, পুরষ্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান।

বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক তাজ মাহমুদের পরিচালনায় ও প্রধান শিক্ষক রফিকুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও পরিচালনা কমিটির সদস্য মোঃ ইসমাঈল হোসেন, পরিচালনা কমিটির সাবেক সদস্য মোঃ জামাল হোসেন, মাইনীমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর শাহ আলম চৌধুরী  মিন্টু, গাথাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবক ও  বিষিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তোমরাই এই প্রতিষ্ঠানের প্রাণ। এত বছর ধরে তোমাদের পদচারণায় মুখরিত প্রাঙ্গণ আজ কিছুটা বিষন্ন। কিন্তু এই বিষন্নতা সাফল্যের আনন্দের চেয়ে বড় নয়। তোমরা এই প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা নিয়ে যাচ্ছ, তা আগামী দিনে তোমাদের পথ দেখাবে বলেই আমরা বিশ্বাস করি। জীবনের প্রতিটি পদে সৎ, পরিশ্রমী ও মানবিক হওয়ার চেষ্টা করবে। ব্যর্থতায় ভেঙে না পড়ে, তাকে সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করবে। মনে রাখবে, তোমরাই এই দেশের ভবিষ্যৎ।

পরিশেষে তোমাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তোমরা যেখানেই থাকো, এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে।অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আশরাফুল ইসলাম।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}