যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত মৌলভীবাজারবাসী দীর্ঘদিনের বিভেদ ভুলে কমিউনিটির জন্য একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। গত ১২ এপ্রিল (রবিবার) ওয়ারেন সিটির একটি স্থানীয় রেষ্টুরেন্টে আয়োজিত এক বিশেষ সভায় মৌলভীবাজার জেলার দুটি পৃথক সংগঠন ‘মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান’ এবং ‘মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান, যুক্তরাষ্ট্র’কে বিলুপ্ত করে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

প্রবীন ব্যক্তিত্ব আব্দুল বশিরের সভাপতিত্বে এবং আব্দুল মতলিবের সঞ্চালনা ও ঐকান্তিক প্রচেষ্টায় এই ঐতিহাসিক ঐক্য সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সুধীজন ও প্রবীনদের বিশেষ অনুরোধে অতীতের সকল ভুল-ভ্রান্তি ও বিবাদ ভুলে দুই সংগঠন একীভূত হওয়ার সিদ্ধান্ত নিলে উপস্থিত সকলের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। আগামী দিনে মৌলভীবাজারের কৃষ্টি ও সংস্কৃতি প্রবাসে তুলে ধরতে এবং প্রবাসীদের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আহ্বায়ক কমিটি গঠন ঐক্যবদ্ধ হওয়ার এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সবার মতামতের ভিত্তিতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন আহ্বায়ক আব্দুল বশির, সদস্য সচিব আব্দুল মতলিব, সদস্যবৃন্দ হারুন মিয়া, ইকবাল চৌধুরী, শাহাবুদ্দিন আহমেদ (শায়রু), ফয়জুর খোকন, খছরু ইসলাম, লুৎফুর রহমান ও মাইকেল মহসিন। (উল্লেখ্য, সংগঠনের চূড়ান্ত নাম পরবর্তীতে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নির্ধারণ করা হবে)।

মৌলভীবাজারের এই মেলবন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনেয়ার আক্তার চৌধুরী, নাজমুজ্জামান ইয়ামিন, মোঃ হাবিবুর রহমান চৌধুরী, সৈয়দ মতিউর রহমান, সৈয়দ সিকন্দর আলী, তারেক জামান, সৈয়দ আহমেদ আলী (পলাশ), সৈয়দ মন্জুর আলী, শাহীন আহমেদ, মোহাম্মদ আবুছায়িদ, হাসান তারেক, আলি সব্দর খান বাবর, আব্দুস সালাম মনজু, মোহাম্মদ রহমান খছরু, আবেদ মনসুর, মাছুম মতলিব, সৈয়দ ইরফান, সাজ্জাদুর রহমান রাজন, রেদওয়ান আহমেদ, সাইফুল চৌধুরী সহ আরও অনেকে। দীর্ঘ আলোচনা ও পর্যালোচনা শেষে উপস্থিত সকলে এই ঐক্য প্রচেষ্টাকে ‘সর্বজন প্রশংসিত পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন।

সভার শেষ পর্যায়ে মৌলভীবাজার বাসী সহ বিশ্ব মুসলিম উম্মাহর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই ঐতিহাসিক ঐক্যের সংবাদটি মিশিগানস্থ মৌলভীবাজার প্রবাসীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}