বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান-এর ইন্তেকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, মাহবুবুর রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও নিবেদিতপ্রাণ প্রশাসনিক কর্মকর্তা। তাঁর অকাল প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ ও কর্মঠ সরকারি কর্মকর্তাকে হারালো, যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}