ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৈনিক আজকালের কন্ঠ-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক লিটন হোসেন জিহাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও কবি মারুফ দেওয়ান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সংবাদ দিগন্তের জেলা প্রতিনিধি শেখ জুনায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খাঁন শাদাৎ, গাজী টিভির জেলা প্রতিনিধি জহির রায়হান, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উপদেষ্টা আমিনুল ইসলাম আহাদ এবং আজকের সংবাদ-এর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বাদল।

বক্তারা তাদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দৈনিক আজকালের কন্ঠ-এর ভূমিকার প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিশাদুল ইসলাম নিশাদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সদস্য-সচিব এহসানুল হক রিপন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মোঃ খোকন মিয়া, দৈনিক ভোরের কথার জেলা প্রতিনিধি শেখ সাদি সুমন, দৈনিক রুপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি বাইজিদ বাবুল, দৈনিক অভয়নগরের ক্রাইম রিপোর্টার নওশাদ ভূইয়া এবং দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শেখ সেন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক দেলোয়ার হোসেন মাহদী, সেলিম রেজা, মোঃ মনির, এনামুল ইসলাম দূর্জয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ আনিসুর রহমান।
অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত হয়ে দৈনিক সংবাদ দিগন্তের জেলা প্রতিনিধি শেখ জুনায়েদ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “দৈনিক আজকালের কন্ঠ এবং এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেনের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।”

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}