ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাহেরা খাতুনের ৯৯৯ জরুরি সেবা কেন্দ্রে বদলি উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় থানার সহকর্মীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা তাহেরা খাতুনের কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবিক সেবার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, থানায় দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে সহকর্মী এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

এ সময় বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী, এসআই রহমতুল্লাহ রনি, কমলেশ, রতন, এএসআই সজীব, নয়ন, শওকত ও বেলাল হোসেন।

বক্তারা আশা প্রকাশ করেন, ৯৯৯ জরুরি সেবায় দায়িত্ব পালনকালেও তাহেরা খাতুন একই পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করে যাবেন।

অনুষ্ঠানের শেষে এএসআই তাহেরা খাতুনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। তিনি এ সম্মাননা পেয়ে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য সবার দোয়া কামনা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}