জামালপুরে তরুণদের যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তা ও নেতৃত্বগুণ বিকাশে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিতর্ক উৎসব ‘যুক্তির যাত্রা ২০২৬’।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) জামালপুর ডিবেটিং সোসাইটির আয়োজনে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইউসুপ আলী।
উদ্বোধন করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. আজিজুল হক, উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল হাকিম, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ এবং উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার।

বক্তারা বলেন, বিতর্কচর্চা শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তি উপস্থাপন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮টি দল অংশগ্রহণ করে।

আন্তঃস্কুল বিতর্কে অংশ নেয় জামালপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয়, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট হাই স্কুল অ্যান্ড কলেজ, সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয় এবং শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জামালপুর কালেক্টরেট হাই স্কুল অ্যান্ড কলেজ এবং রানার-আপ হয় জামালপুর সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়। সেরা বিতার্কিক নির্বাচিত হন অনন্ত।

উৎসবের বিশেষ আকর্ষণ ছিল রম্য বিতর্ক, যার বিষয় ছিল— “কালবৈশাখী ঝড়ের রাতে আমি ছাড়া কে বা থাকে”। এতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন আকরামুল হক।

এছাড়াও উৎসবের অংশ হিসেবে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন আল আমিন রুহানি, সহ-সভাপতি সৈয়দা আশরাফুন নাহার অর্থী এবং সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিফাত।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন তরুণদের জন্য নেতৃত্ব বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}