ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও প্রতিষ্ঠাতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকালে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে ও আব্দুল কুদ্দুস মাষ্টারের পরিচালনায় এতে ভার্চুয়াল প্রধান অতিথি ছিলেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য মুন্সি আসাদুজ্জামান আসাদ,আবু ইউসুফ সাদ্দাম,মানবিক টিমের পরিচালক কাজী নিয়াজ উদ্দিন, জামাতের সভাপতি কাজী মনিরুল ইসলাম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো : জিয়াদুল হক বাবু, সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, শিক্ষক পরিতোষ মোদক,সুভাষ পাল,মো: আনুয়ার হোসেন, মো: রফিকুল ইসলাম ,মাওলানা আবু সালেক,বিদায়ী ছাত্র ভট্রাচার্জ, তাহছান মাহমুদ খান,তাহিবুর রহমান রাব্বি,মুরছালিন ফজলে রাব্বি খান ফাহমিদ,বুশরাত জাহান শ্বর্নালী, প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}