ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নারায়ণপুর এলাকায় আজ (১৯/৪/২৪) অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রি এবং সিলিন্ডারে পানি মিশিয়ে ওজন বৃদ্ধি করার দায়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ বিন মনসুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে

মো. বাছির মিয়া নামে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
​জানা যায়- বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার বাছির মিয়া সরকার নির্ধারিত ১৬৫৭ টাকার গ্যাস সিলিন্ডার সাধারণ গ্রাহকের নিকট ২,০০০ টাকায় বিক্রি করছিলেন। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে হাতেনাতে ধরা হয়। এ ছাড়াও ডিপোতে তল্লাশি চালিয়ে বেশ কিছু সিলিন্ডারে গ্যাসের পরিবর্তে পানি পাওয়া যায়, যা গ্রাহকদের সাথে চরম প্রতারণার শামিল।
​স্থানীয় বাসিন্দারা জানান- নবীনগরে একবার কোনো জিনিসের দাম বাড়লে তা আর সহজে কমে না। আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের অস্থিরতায় এবং যুদ্ধের অজুহাত দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে সাধারণ মানুষের পকেট কাটছে। ভুক্তভোগী আমিনুল ইসলাম জানান- “কিছুদিন আগে আমার পাশের বাসার এক মহিলার গ্যাসের সিলিন্ডার শেষ হওয়ার পর দেখা যায় ভেতরে প্রায় ৩ কেজি পানি রয়ে গেছে। প্রশাসনের সঠিক নজরদারি না থাকলে এই অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষকে এ ভাবে ঠকিয়ে যাবে।”

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ বিন মনসুর জানান- “ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করা এবং সিলিন্ডারে পানি মিশিয়ে জালিয়াতি করার দায়ে বাছির মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।” তিনি আরও বলেন- অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। কোনো ডিলার বা খুচরা বিক্রেতা নির্ধারিত মূল্যের বেশি দাম নিলে তাদের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}