বরিশালের উজিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষা সামনে রেখে এক ব্যতিক্রমী উদ্যোগ নজর কেড়েছে স্থানীয়দের। ছাত্রদল নেতা আওসাফ আহমেদ অনিক ও মোঃ আরিফ মাহমুদের উদ্যোগে রাতের আঁধারে শিক্ষার্থীদের খোঁজ নিতে ঘরে ঘরে গিয়ে উপস্থিত হচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা, যা ইতোমধ্যেই এলাকায় ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে।

 

জানা গেছে, আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে অনেক শিক্ষার্থী মানসিক চাপ, পড়াশোনার ঘাটতি কিংবা নানা পারিবারিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সাহস জোগাতে এবং তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে এই উদ্যোগ নিয়েছে ছাত্রদল।

 

রাতের বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলা, পড়াশোনার খোঁজ নেওয়া, প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হচ্ছে। ফলে এটি একটি মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম হিসেবে সবার নজর কেড়েছে।

 

উজিরপুর উপজেলার ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আওসাফ আহমেদ অনিক জানান, “শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের পাশে দাঁড়ানো এবং পরীক্ষার আগে সাহস যোগানো আমাদের দায়িত্ব। আমরা চাই তারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে সফল হোক।”

 

এদিকে বরাকোডা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ আরিফ মাহামুদ বলেন, “শিক্ষার্থীদের মানসিকভাবে শক্ত রাখা খুব জরুরি। তাদের পাশে থাকলে তারা অনেক বেশি আত্মবিশ্বাস পায়। এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

স্থানীয় অভিভাবকরা বলছেন, এমন উদ্যোগ সাধারণত দেখা যায় না। এতে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ছে এবং তারা পরীক্ষার প্রস্তুতিতে আরও মনোযোগী হচ্ছে। অনেকেই এটিকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।

 

শিক্ষার্থীরাও এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা মনে করছে, তাদের খোঁজ নেওয়া হচ্ছে—এটাই তাদের জন্য বড় প্রেরণা। এতে পরীক্ষার ভয় কিছুটা কমছে এবং ভালো ফলাফল করার আগ্রহ বাড়ছে।

 

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}