২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া সকল পরীক্ষার্থীকে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে সংসদ সদস্য মোস্তাফিজুর হাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কায়েত পাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আবু বকর সিদ্দিক ভুইয়া। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পরীক্ষা জীবনের শেষ ধাপ নয়,এটি মেধা যাচাইয়ের একটি পর্যায় মাত্র। ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে।আমি আশা করি রূপগঞ্জের সকল পরীক্ষার্থী অত্যন্ত ধৈর্য ও আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং ভালো ফলাফলের মাধ্যমে আমাদের মুখ উজ্জ্বল করবে। তিনি আরো বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড।

আজকের পরীক্ষার্থীরাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্র গঠনে নেতৃত্ব দেবে। আমি দোয়া করি, প্রতিটি শিক্ষার্থী যেন মেধার সঠিক প্রতিফলন ঘটাতে পারে। এছাড়া অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন,“এই সময়ে সন্তানদের ওপর অতিরিক্ত মানসিক চাপ না দিয়ে তাদের সাহস জোগাতে হবে এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে।” তিনি সবকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}