সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে যশোরের মনিরামপুরে শুরু হয়েছে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সম্রাট হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোঃ সম্রাট হোসেন বলেন, একটি সুস্থ ও নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে টিকাদান কর্মসূচির বিকল্প নেই। হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই প্রতিটি অভিভাবকের উচিত নির্ধারিত সময়ের মধ্যে তাদের সন্তানকে টিকার আওতায় আনা। সরকারের এ উদ্যোগকে সফল করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাইয়াজ আহমেদ ফয়সাল জানান, এই বিশেষ ক্যাম্পেইন ২০ এপ্রিল শুরু হয়ে আগামী ৭ মে পর্যন্ত চলবে।

উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী অন্ততঃ ৪৪ হাজার জন শিশুকে ৪০৯টি কেন্দ্রে এমআর (হাম-রুবেলা) টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি।

তিনি আরও জানান, ক্যাম্পেইনের আওতায় উপজেলার বিভিন্ন স্থানে অস্থায়ী ও স্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্য বিভাগ আশা করছে, সকলের সহযোগিতায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন

মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জামায়াত নেতা আবু সালেহ মোঃ ওবায়দুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু,মেডিসিন কনসালটেন্ট সুমন কবির, গাইনী এন্ড অবস কনসালটেন্ট ডা. দিলরুবা ফেরদৌস ডায়না, ডেন্টাল সার্জন ডা. ইয়াসির আরাফাত, মেডিকেল অফিসার ডাঃ ফরিদুল ইসলাম, ডা. নাহিদ হাসান, ডা. রাফেজা খাতুন, ডা. মারুফা নাসরিন, ডা. মোঃ মুনীফ মশিয়ার মম, ডা. অনিক দত্ত, ডা. জয়িতা মন্ডল, ডা. শারমিনা খাতুন স্নেহা, ডা. প্রিয়াংকা দত্ত, ডা. রুবায়েত মাশরুর মাসুক, ডা. সজীব কুন্ডু, মেডিকেল অফিসার (ইউনানী) ডা. রুহুল আমিন। এছাড়াও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, এসএসিএমও (SACMO) এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শিশুদের প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করতে সরকারের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগ। সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো টিকা গ্রহণই পারে শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}