মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সাইবার বুলিংয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য চাম্পা আক্তার।

২ দিন আগে জনসমক্ষে ঘোষণা দিয়ে অনলাইনে সাইবার বুলিংয়ের কারনে হয়রানির শিকার নারী ইউপি সদস্য চাম্পা আক্তারঃ বখাটে রাজনের বিচার দাবি শিরোনামে জেলা শহরের নাগড়াস্থ মিডিয়া হাউজে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য চাম্পা আক্তার সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন, তার মেয়ের জামাই রাজন মিয়া তার মেয়েকে না জানিয়ে নতুন বিয়ে করেছে। এ-নিয়ে আইনী ব্যবস্থা নেওয়ায় রাজন তাদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছে। এরই অংশ হিসেবে সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত থেকে সোশাল মিডিয়ায় আমার মেয়ের ছবি ও আমার মোবাইল নাম্বার দিয়ে আমরা দেহব্যবসা করি বলে অপপ্রচার চালাচ্ছে। আমার নাম্বারে কালকে রাত থেকে একটানা বিভিন্ন নাম্বার থেকে কল আসছে। আমি অসহায়, নিরুপায়। আমি বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি। রাজনের অত্যাচারে আমরা অতিষ্ঠ।

প্রসঙ্গত, চাম্পা আক্তারের মেয়ে সোমবার (২০ এপ্রিল) নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এবিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এব্যাপারে জানতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদারের কাছে জানতে চাইলে তিনি মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪ টা নাগাদ জানান,  এবিষয়টি নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়ার কথা বলে দিচ্ছি।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}