চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ডিবি-পশ্চিম বিভাগের একটি বিশেষ অভিযানে বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সিএমপি সূত্রে জানা যায়, ২১ এপ্রিল মঙ্গলবার, ডিবি-পশ্চিম বিভাগের একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টিম রাত ৩টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে মোঃ দিদারুল আলম মাসুম (৩৮) নামের একজনকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি স্বীকার করে যে, সে পলাতক আসামি মোঃ সাহেদ প্রঃ পিচ্চি (৩৫)-এর সহায়তায় এক মাস আগে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৫ রাউন্ড গুলি সংগ্রহ করে। পরবর্তীতে অস্ত্রটি গুলিসহ লুকিয়ে রাখার জন্য সে তা তার সহযোগী সাহেদ প্রঃ পিচ্চির নিকট হস্তান্তর করে।
পরবর্তীতে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৭টা ৫০ মিনিটে লালখান বাজার টাংকির পাহাড়স্থ গাজী কালু মাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামি মোঃ সাহেদ প্রঃ পিচ্চি (৩৫) কৌশলে পালিয়ে যায়।
পরে গ্রেফতারকৃত আসামির দেখানো মতে তার ঘর থেকে একটি লাল রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি সচল বিদেশি রিভলভার এবং ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের ব্যারেলে ইংরেজিতে “A.M IBRAHIMJI & SON, PESHAWAR & RAWALPINDI” এবং “MADE IN PAKISTAN, MARK IV 32” লেখা পাওয়া যায়। গুলিগুলো “32 S&W LONG” ক্যালিবারের বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে খুলশী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}