২১ শে এপ্রিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ২০২৬ এর সাফদারপুর কেন্দ্র হওয়ায় পরিক্ষা অনুষ্ঠিত হয় এসডি ডিগ্রি কলেজে।এসএসসি পরিক্ষা দিতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের পরিক্ষা শেষে বের হওয়ার সময় প্রতি জনের হাতে এসডি ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নিরাপদ পানি ও বিস্কুট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এসডি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি, খোন্দকার সিয়ামুর রহমান,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,ছাত্রদলের পারভেজ তৌহিদুল ইমরান সজিব হোসেন সহ অনেকেই।

কলেজ ছাত্রদলের সভাপতি সিয়ামুর রহমান বলেন,দুরদুরান্তের পরিক্ষার্থীদের এই গরমে তৃষ্ণা মেটাতে পানির ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ ছাত্রদল দেশ ও জাতির কল্যাণে মানুষের পাশে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেতা তারেক রহমানের সোনার বাংলা গড়তে বাংলাদেশ ছাত্রদল দেশের মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ।

 

ছাত্রদলের এই উদ্যোগ কে এলাকার সচেতন মানুষের মধ্যে সাড়া জাগিয়েছে।তীব্র গরমে ক্লান্ত সেই মুহুর্তে তাদের এই পানি ও বিস্কুট বিতরণ ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি করেছে। পরিক্ষার্থী ও অভিভাবক গন তাদের এই অসামান্য অবদান শ্রদ্ধাভরে স্মরণ করছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}