ওয়ার্ল্ড ভিশন নীলফামারীর সহযোগিতায় স্বপ্ন জয়ী শিশু সংগঠনের উদ্যোগে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নীলফামারী জেলা সদরের কুন্দপুকুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক সচেতনতামূলক নাটিকা প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত এ আয়োজনটি পরিবেশন করে স্বপ্ন জয়ী শিশু সংগঠনের সদস্যরা।

নাটিকার মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং শিশুশ্রমের নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়। বাস্তবধর্মী উপস্থাপনায় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া পড়ে এবং উপস্থিত অনেকেই বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুন্দুপুকুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কুন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিজেন্দ্রনাথ রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুন্দপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুজিনা পারভিন, ওয়ার্ল্ড ভিশন নীলফামারীর সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন এবং প্রোগ্রাম অফিসার ডেবিট বাস্কে।

বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম সমাজের জন্য বড় অভিশাপ। এসব প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা আরও বলেন, সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের নাটিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}