স্টেশনে পাওয়া এক অজ্ঞাতনামা শিশুর পরিবারের সন্ধান পেতে সহযোগিতা কামনা করেছেন গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেন থামার পর তাকে স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় ঘোরাফেরা করতে দেখেন স্টেশন মাস্টার। পরে শিশুটিকে উদ্ধার করে নিজ হেফাজতে নিয়ে অফিস কক্ষে রাখেন। সে শুধু তার পিতার নাম “ইউনুস” বলতে পারে।

স্টেশন মাস্টার শিশুটির পরিবারের সন্ধান চেয়ে দ্রুত গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার অফিসে যোগাযোগ
করার মানবিক দৃষ্টিকোণ থেকে অনুরোধ জানিয়েছেন। যোগাযোগের ঠিকানা-গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার, মোবাইলঃ- 01732376387।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}