ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমাড়শীল মোড়ে অবস্থিত ঢাকার ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের ব্রাহ্মণবাড়িয়া শাখায় কর্মরত চিকিৎসক ডা. কে এম আব্দুল্লাহ আল নোমানের বাসায় গৃহপরিচারিকার কাজ করত আয়েশা (১১) নামের এক কিশোরী। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, প্রায় ৯ মাস আগে আয়েশার নানা তাকে ওই চিকিৎসকের বাসায় কাজের জন্য দিয়ে যান। কাজ নেওয়ার পরপরই মেয়েটির লম্বা চুল কেটে দেন চিকিৎসকের স্ত্রী। গত তিন মাস ধরে পরিবারের সদস্যরা তাকে দেখতে বা বাড়িতে নিয়ে যেতে চাইলে নানা অজুহাতে দেখা করতে দেননি ওই ডাক্তার দম্পতি। মেয়েটির পরিবারের দাবি, বারবার অনুরোধ করেও তারা আয়েশার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

পরে কোনো উপায় না পেয়ে পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। এর পর ২ নম্বর ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিনের সহযোগিতায় অভিযান চালিয়ে আয়েশাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবস্থায় তার শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
বর্তমানে আয়েশা চিকিৎসাধীন রয়েছে। তার বাবা-মা অভিযুক্ত ডাক্তার দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}