চাঁদপুরের কচুয়া বাজারে ইতিহাসের সাক্ষী প্রায় ২শত বছরের পুরনো বটগাছটি কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়ে দোকানপাট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে।
গত ২৯ এপ্রিল বুধবার সকালে বৃষ্টি ও ঝড়ের তীব্র আঘাতে ইতিহাসের বহু পুরনো গাছটি ভেঙে পড়ায় কচুয়া বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে ব্যবসায়ীরা জানান। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, কচুয়া বাজারের বটগাছটি শুধু একটি গাছ নয় ও ইতিহাসের সাক্ষী ছিল বট গাছটি। কালবৈশাখীর ঝড়ে ভেঙ্গে পড়ায় এক ধরনের শূন্যতা অনুভব করছেন বলে অভিমত ব্যবসায়ীগনের ।
এই ২শত বছরের বটগাছের ছায়ায় কেটেছে বলে শৈশব ও স্মৃতি। বট গাছটির প্রতিটি শিকড় যেন এই মাটির গভীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে ছিল বলে সকলের মুখে মুখে। কালবৈশাখী ঝড়ের আঘাতে ভেঙে পড়ে ইতিহাসের পাতা থেকে নিঃশ্ব হয়ে গেলো। অপরদিকে, কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার ও বুধবার কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে প্রায় ৩২টি গ্রামের বোরো ধান, ভুট্টা গাছ ভেঙ্গে পানির নিচে তলিয়ে গেছে ও আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
এছাড়া, বহু ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে দাঁড়িয়েছে। কালবৈশাখীর ঝরে কৃষক ও সাধারণ মানুষ চরম দূভোর্গে পড়েছে।