ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধন সনদ প্রদানে অনিয়মের অভিযোগে চারজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম।

বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন—সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান (শফিক), সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান এবং কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক ইসলাম ভুঁইয়া।স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জানান, জন্মনিবন্ধন সনদ প্রদানে অনিয়মের অভিযোগ তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বরখাস্তের পাশাপাশি সংশ্লিষ্ট চেয়ারম্যানদের কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তাদের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}