নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মাণাধীন একটি সড়ক নিয়ে স্থানীয় এলাকাবাসী ও এলজিইডি কর্তৃপক্ষের মাঝে টানাপোড়েন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্মাণাধীন সড়কটি সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, নেত্রকোণা-আটপাড়া ব্রুজের বাজার জিসি সড়ক থেকে কামতলা পাহাড়পুর বাজারের পাশে মগড়া নদীর উপর নির্মাণাধীন ব্রীজের এখানে সড়ক নির্মাণ কাজ করার কথা থাকলেও নিয়মবহির্ভূতভাবে কাজ না হওয়ার প্রতিবাদে এলাকাবাসী জড়ো হয়েছেন। তাদের কাছে জানতে চাইলে তারা জানান যে, ৩৭২০৪৪০৫০ নং আইডির নির্মাণাধীন সড়কটি অনুমোদিত নকশার বিপরীতে নিয়ম অমান্য করে স্থানীয় লুতফর মেম্বারের বাড়ির সামনে থেকে পাহাড়পুর ফেরী থেকে কামতলা সড়কে কাজ করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়রা আঁচ করায় এনিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির তৈরি হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে আটপাড়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ জানান, স্থানীয়রা আপত্তি করায় তারা কাজটি আপাতত বন্ধ রেখেছেন। সরকারি একটি কাজ যে কেউ আপত্তি করলে বন্ধ রাখবেন কেন, তারমানে এলাকাবাসীর অভিযোগ আপনারা নিয়মবহির্ভূতভাবে অনুমোদিত নকশা অমান্য করে সড়ক নির্মাণ করছেন এটি ঠিক এমন প্রশ্নের জবাবে উপজেলা প্রকৌশলী কোন সদুত্তর দিতে পারেন নি। তবে শেষে তিনি জানিয়েছেন যে, কাজটি তারা গুছিয়ে করার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, নেত্রকোণা জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন উপজেলায় প্রকৌশলীদের ঘুষ কেলেঙ্কারি, কেলেঙ্কারির ভিডিও ফাঁস, মোবাইল মেইটেইনেন্সের অর্থ কেলেঙ্কারির মতো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। অধিকাংশ ঘটনায়ই দৃষ্টান্তমূলক কোন ব্যবস্থা না নেওয়ায়, দপ্তরটির প্রকৌশলীরা বেপরোয়া ঘুষ লেনদেনের মাধ্যমে শক্তিশালী সিন্ডিকেট তৈরী করে নানা বিতর্কের জন্ম দিচ্ছেন। বিষয়টি যাচাই-বাছাই করে যথাযথ পদক্ষেপ নিবেন কর্তৃপক্ষ এমনটাই দাবি স্থানীয় সচেতনমহলের।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}