মহান মে দিবস উপলক্ষে গাইবান্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১ মে) সকালে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালী শেষে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয়
শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডাঃ ময়নুল ইসলাম সাদিক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। অতিরিক্ত পুুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু , জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, শ্রমিক দলের সভাপতি কাজী আমিরুল ইসলাম ফকুসহ অন্যরা। কর্মসুচীতে জেলা অটোরিক্সা, অটোটেম্পু, ট্যাক্সি, মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সিকার পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য সংগঠনগুলো অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}