আন্তর্জাতিক মে দিবস ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে ব্যতিক্রমী আয়োজনে শ্রমজীবী মানুষদের সম্মান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন Volunteer for Bangladesh (VBD) তাড়াইল উপজেলা ইউনিট।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় সংগঠনটির সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে শ্রমজীবী মানুষের হাতে ফুল তুলে দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং দিনমজুর, আয়া ও রিকশাচালকদের মাঝেও ফুল বিতরণ করেন।

দিনটির সূচনায় সদস্যরা কবি শামসুর রহমানের বিখ্যাত পঙক্তি— স্বাধীনতা তুমি, মজুর যুবকের রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী— স্মরণ করেন, যা শ্রমজীবী মানুষের অবদানকে নতুনভাবে তুলে ধরে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আক্তার বলেন,এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এমন কার্যক্রম তরুণদের সামাজিক দায়বদ্ধতা বাড়ায় এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন,সংগঠনটির আগের কার্যক্রমও প্রশংসনীয় ছিল এবং ভবিষ্যতেও তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালে তারা আনন্দ প্রকাশ করেন এবং জানান,এতে তাদের কাজের প্রতি উৎসাহ আরও বেড়েছে। একইভাবে দিনমজুর ও রিকশাচালকরাও এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন VBD তাড়াইল উপজেলা ইউনিটের সভাপতি আফজাল হোসাইন, যুগ্ম সমন্বয়কারী হাসান আল মাহিন এবং ইয়ুথ সদস্য মুতাসিম হক খান সিয়ামসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

আয়োজকরা জানান,শ্রমজীবী মানুষের প্রতি সম্মান প্রদর্শন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই তাদের এ উদ্যোগ।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}