ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-আশুগঞ্জ নির্মাণাধীন সড়কের একাধিক অংশ ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় আজ (২ মে ২০২৬) সরেজমিনে পরিদর্শন করেছেন নবীনগরের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা প্রশাসন ও সড়ক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা, পাশাপাশি স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় এমপি আব্দুল মান্নান নির্মাণাধীন সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো ঘুরে দেখেন এবং কাজের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, “নবীনগর-আশুগঞ্জ সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি ভারী বৃষ্টির কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা সরেজমিনে দেখতে এসেছি।”

তিনি আরও বলেন, “এই সড়কটির নির্মাণ কাজ শেষ হলে নবীনগর ও কুমিল্লা-চট্টগ্রামসহ পূর্বাঞ্চলের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে। ভৈরব হয়ে উত্তরবঙ্গ, সিলেট ও ঢাকায় দ্রুত যাতায়াত সম্ভব হবে।”

স্থানীয়দের মতে, সড়কটি দ্রুত বাস্তবায়ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}