সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ ঘিরে প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন দৈনিক প্রলয়ের প্রধান সম্পাদক মোঃ মির্জা সোবেদ আলী।

নির্বাচনী প্রচারণায় তিনি সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন। তার প্রচার সামগ্রীতে অভিজ্ঞতা, সততা ও সাহসিকতার ভিত্তিতে গণমাধ্যমকর্মীদের পাশে থাকার অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

প্রচারনায় ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে চান তিনি। এজন্য ভোটারদের সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।

জানা গেছে, আগামী ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে বিভিন্নভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন।

নির্বাচনকে ঘিরে সাংবাদিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও যোগ্য নেতৃত্বই শেষ পর্যন্ত বিজয়ী হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}