আমরাই গড়বো নিরপদ উপকূল এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে খুলনার কয়রায় জেজেএস প্রস্তুুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি অবহিতকরণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) বেলা ১১ টায় উপজেলার বিআরডিবি হল রুমে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের অর্থয়ানে ও বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সহযোগিতায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গত এক বছরের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয়। বিশেষ করে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় নেওয়া উদ্যোগ, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ, আগাম সতর্কবার্তা প্রচার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সমন্বয়কারি আঃ মালেকের সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার অশোক রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান ও কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান।

এতে আরও বক্তব্য রাখেন জাপানের আন্তর্জাতিক সংস্থা শাপলা নীড়ের প্রতিনিধি প্রফেসর কেইকো ইকেদা, ইউমি ইয়াগিশিতা মাসুদা, মোঃ আনিসুজ্জামান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সমাজসেবক গাজী সিরাজুল ইসলাম, শিক্ষক মোঃ শওকত হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, সাংবাদিক শেখ জাহাঙ্গীর কবির টুলু
ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, আবু হোরায়রা খোকন, মাসুম বিল্ল্যাহ, নাজমুস শাহাদাৎ, মোস্তফা শফিকুল ইসলাম,শাহানারা জামাল,সেলিনা আক্তার, ক্লাব প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন, ওয়ার্ড দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য আশিকুজ্জামান, মোল্ল্যা মনিরুজ্জামান, ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, সিপিপির মনিরা খাতুন, রেবেকা ইয়াসমিন, জেজেএসের এস এমএ মজিদ, আবু জোবায়ের, মাহিমা আক্তার প্রমুখ।

সমন্বয় সভায় বক্তারা ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে স্থানীয় পর্যায়ে আরও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}