নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদ পুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় রয়েছেন দাউদ পুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও দাউদ পুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ শাহিন আকন্দ।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। দাউদ পুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের নেতাকর্মী সহ সাধারণ জনগণ শাহিন আকন্দকে মেম্বার হিসেবে দেখতে আগ্রহী।
জানা গেছে আওয়ামী ফ্যাসিবাদের আমলে বিএনপি’র প্রত্যেকটি কর্মসূচিতে সামনে থেকে সক্রিয় ভূমিকা রেখেছেন শাহিন আকন্দ।
রাজনৈতিক সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যক্তি তিনি।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায় দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকার কারণে ইতোমধ্যে তিনি ৮ নং ওয়ার্ডের মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে দাউদ পুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। সেই প্রেক্ষাপটে শাহিন আকন্দের নাম সামনে আসা স্বাভাবিক।

শাহিন আকন্দ ছোটবেলা থেকেই ৮ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে জড়িয়ে আছেন।
শাহিন আকন্দ সাংবাদিকদের কে জানান আমার প্রিয় অভিভাবক রূপগঞ্জ আসনে সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ভাই আমাকে অনুমতি দিলে আমি অবশ্যই ৮ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচন করব।এবং আমি যদি নির্বাচিত হই ৮ নং ওয়ার্ড থেকে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ,দুর্নীতি সহ সকল প্রকার অন্যায় মূলক কাজ নির্মূল করে ৮ নং ওয়ার্ড কে উন্নয়নমুখী একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}