কুমিল্লার মুরাদনগরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন কেএম মজিবুল হক। তিনি স্পষ্ট করে জানান, কোনো ব্যক্তি দলীয় পরিচয়ে পার পাবে না—মাদকের সঙ্গে জড়িত হলেই নিতে হবে কঠোর শাস্তি। তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে আপস নয়, প্রয়োজন কঠোর ও নিরবচ্ছিন্ন পদক্ষেপ। এমনকি নিজ দলের কেউ জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। মুরাদনগরকে মাদকমুক্ত করতে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তার এই কঠোর বার্তায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, এ ধরনের দৃঢ় অবস্থান মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}