ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে কলেজের হলরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান ও যুববিভাগের নেতা মোকাররম হোসেন।

এ ছাড়া গভর্নিং বডির সদস্য আলাউদ্দিন, সাবেক কাউন্সিলর রুহুল আমীন, বিএনপির সহসভাপতি শাহাদাত আলী, এবং সহকারী অধ্যাপক আশরাফ আলীসহ শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ৎবক্তারা ইসমাইল হোসেনের দীর্ঘ শিক্ষকতা জীবনের প্রশংসা করে বলেন, একজন দক্ষ ইংরেজি শিক্ষক হিসেবে তিনি হাজারো শিক্ষার্থীকে আলোকিত করেছেন। তাঁর অবসর শিক্ষা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁরা বলেন, শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি ব্রত—যা ইসমাইল হোসেন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করেছেন।

বিদায়ী শিক্ষক ইসমাইল হোসেন সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}