রাঙামাটি পার্বত্য জেলায়, ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।সোমবার (৪ মে) দুপুরে শহরের পৌরসভা ও দলীয় কার্যালয় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত বেশ কিছু সংখ্যক কর্মী আহত হওয়ার খবর পাওয়া যায়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১ মে) জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করার পর থেকেই উত্তপ্ত ছিল রাঙ্গামাটি শহর।সোমবার দুপুর থেকে পদবঞ্চিত নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।

দুপুরের দিকে বাঘাইছড়ি উপজেলা থেকে আসা নতুন কমিটি’কে স্বাগত জানাতে আসা সমর্থকদের একটি গাড়িবহর মিছিল নিয়ে দলীয় কার্যালয় অতিক্রম করার সময় দুই’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পদবঞ্চিতরা ইটপাটকেল নিক্ষেপ করলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। একপর্যায়ে নতুন কমিটির সমর্থকরা সংঘবদ্ধ হয়ে পদবঞ্চিতদের হটিয়ে দিয়ে দলীয় কার্যালয় দখলে নেয়।

সংঘর্ষের সময় বনরূপা-তবলছড়ি সহ শহরের প্রধান প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নেতাকর্মীদের সরিয়ে দেয়।নিজ এলাকায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, হরতালের হুঁশিয়ারি রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হুসাইন বলেন- একটি ছাত্র সংগঠনের নতুন কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে,আমরা তাদের সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার কমিটি ঘোষণার পর থেকেই বিক্ষোভ করে আসছিল পদবঞ্চিত অংশটি। শনিবার (২ মে) তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতারা কেন্দ্রীয় সভাপতির সাথে কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছিলেন।তবে রবিবার বিকেল ৩ টার সময়

নতুন কমিটির আনন্দ মিছিল করার ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। পাল্টা অবস্থান নিয়েছিল পদবঞ্চিতরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}