ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের আওতাধীন গ্রেটার ঢাকা উইংয়ের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার মনির হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার আলী আশরাফ দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আরিফ আরমান। কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে ড. মির্জা ফয়সাল সাম্স, জাকির হোসেন ও ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, সহ সাধারণ সম্পাদক হিসেবে জাহেদ ইদ্রিস, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুল আলীম দায়িত্ব পালন করবেন। এছাড়া ক্রীড়া সম্পাদক হিসেবে আবু বকর নাজিম, কোষাধ্যক্ষ হিসেবে জহিরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা জানান, প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে ইতিবাচক পরিবর্তন আনা হবে এই কমিটির প্রধান লক্ষ্য।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}