কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজ এক নারীকে পরদিন সকালে একটি তেঁতুল গাছের ডালে বসা ও শোয়া অবস্থায় দেখতে পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ‘অলৌকিক’ ব্যাখ্যার পাশাপাশি উঠছে বৈজ্ঞানিক ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা মো. আবু সাইদের স্ত্রী গত মঙ্গলবার (৫ মে ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে নিখোঁজ হন। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ের উঁচু তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান প্রতিবেশীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারীকে কখনো ডালে বসে, কখনো শুয়ে থাকতে দেখা যায়। কেউ কেউ দাবি করেন, তাকে গাছের উপর কিছু খেতেও দেখা গেছে।

পরিবারের সদস্যরা জানান, ছেলেকে গাছে উঠতে চেষ্টা করতে দেখলে তিনি উপর থেকে মিষ্টি ছুঁড়ে দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীরা গাছে ওঠার চেষ্টা করলে ওই নারী তাদের সতর্ক করে বলেন, কাছে এলে তিনি পানিতে লাফ দেবেন। পরিস্থিতি বিবেচনায় উদ্ধারকর্মীরা কৌশল পরিবর্তন করে নিচে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। একপর্যায়ে তিনি পানিতে লাফ দিলে দ্রুত তাকে উদ্ধার করা হয়।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}