চাঁদপুরের কচুয়ায় ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজাসহ ০৭ জন মাদক ব্যবসায়ী ও পূর্বের মাদক মামলায় পলাতক ০১জনসহ সর্বমোট ০৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম এর নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে উপজেলার সাচার পুলিশ ক্যাম্পে কর্মরত এস আই সাজ্জাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মধুপুর দাশ বাড়ির খুদিরাম দাশের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাম প্রসাদ প্রঃ রায় প্রসাদ(৪০) কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। সাচার এলাকা থেকে মালিগাঁও ব্যাপারী বাড়ির খোকন মিয়ার ছেলে
চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ(২৬),কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এসআই(নিঃ)/ মোহাম্মদ ফাত্তার মিঞা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন প্রসন্নকাপ গ্রাম থেকে

বকাউল বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াছিন বকাউল(৫৫) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন।

এসআই(নিরস্ত্র) মোঃ সোহেল খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন দোজানা গ্রাম থেকে

ফতেপুর বেপারী বাড়ির মোঃ আবুল খায়েরের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম রনি(৩০), কাঁদলা ইউনিয়নের বড়ইগাঁও পাটোয়ারী বাড়ির আবু সাঈদের ছেলে রাসেল(২৫),ফতেপুর মজুমদার বাড়ির মৃত ইকবাল মিয়ার ছেলে ইমন(১৯),ফতেপুর ভূইয়া বাড়ির মোজাম্মেলের ছেলে
মোঃ নাঈম(২০),কে ৩৮ পিস ইয়াবাসহ আটক করেন। পরে আসামীদের বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও এসআই(নিরস্ত্র) রুহুল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আকানিয়া গ্রাম থেকে পূর্বের মাদক মামলার পলাতক আসামী আকানিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ কামরুল হাসান(৩৪),কে গ্রেফতার করেন। মামলা নং- ৩৩, তারিখ- ২৭/০৪/২০২৬খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। আসামীদেরকে গত ০৭/০৫/২০২৬ খ্রিঃ তারিখ পুলিশ পাহারায় চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}