ফরিদপুরের চরভদ্রাসন থানার পুলিশ সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-৪৫ধারায় বালিয়াডাঙ্গী( হিন্দু) গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে ওউপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মোল্লা ( ৩৭)কে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।

আওয়ামী লীগ লীগের কর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অনেকেই বিএনপিতে যোগদান না করে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ওবিএনপি’র অনেক নেতারা এই সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডের জড়িতরা বিএনপির নেতাদের আশীর্বাদ পুস্টে আওয়ামী নির্ভর রাজনীতির কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।

ফরিদপুর পুলিশ সুপারেরও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেনের নির্দেশে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মো: আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে ৭ই মে২০২৬ ইং চরভদ্রাসন থানায় কর্মরত এসআই (নিঃ)মোঃমোজাম্মেল হক বিশ্বাস সঙ্গীয় এসআই (নিঃ)মোঃ এনামুল হক খান, ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে চরভদ্রাসন থানাধীন বালিয়া ডাঙ্গী (হিন্দু) সাকিনস্থ আসামীর নিজ বসত বাড়ী থেকে চরভদ্রাশন থানার ,এফআইআর নং-৩, তারিখ- ১৪ আগস্ট, ২০২৫; ধারা- ৮/৯(৩)/১০/১১/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯; এর এজাহারনামীয় ৫ নং আসামী বালিয়া ডাঙ্গী (হিন্দু)গ্রামের আব্দুল কুদ্দুস মোল্যার ছেলে খোকন মোল্যা (৩৭)কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করেন।
সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯(৩), ১০, ১১ ও ১৩ ধারায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার, ভয়ভীতি সৃষ্টি এবং সংগঠন পরিচালনার অভিযোগ থাকায় প্রমাণিত হলে আজীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে।
চরভদ্রাদন থানার অফিসার্স ইনচার্জ(oc) আনোয়ার হোসেন জানান,অবৈধ অনলাইন জুয়া ,মাদক, সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টিকারী, আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}