মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ ও সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ আমন্ত্রণে ছাত্রদল ও যুবদলের মতবিনিময় সভায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। আগামী ৯ মে অনুষ্ঠিতব্য এ সভার জন্য তাঁরা ৮ মে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র গ্রহণ করেন। ‎ ‎এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু । আমন্ত্রণের খবর প্রকাশের পর থেকেই মাভাবিপ্রবি ক্যাম্পাস ও টাঙ্গাইল জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের অভিনন্দন জানিয়ে পোস্ট করতে দেখা যায় সহপাঠী ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের। ‎ ‎

দীর্ঘদিন ধরে মাভাবিপ্রবিতে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন সাগর আহমেদ ও সাজিদ ইসলাম দিপু। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া, সাংগঠনিক সম্প্রসারণ এবং ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন কার্যক্রমে তাঁদের সক্রিয় ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। ‎u ‎বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতা বলেন, এটি শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকেরu ব্যক্তিগত অর্জন নয়; বরং মাভাবিপ্রবি ছাত্রদলের জন্যও গর্বের বিষয়। তাঁদের মতে, কেন্দ্রীয় নেতৃত্বের এই মূল্যায়ন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে। ‎ ‎মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, “দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ আমন্ত্রণ পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরব ও অনুপ্রেরণার বিষয়।

এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি মাভাবিপ্রবি ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর পরিশ্রম ও ত্যাগের স্বীকৃতি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অধিকার আদায় ও সংগঠনকে আরও শক্তিশালী করতে আমরা কাজ করে যাব।” ‎ ‎সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বলেন, “দলের শীর্ষ নেতৃত্বের এমন আস্থা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে ইতিবাচক ছাত্ররাজনীতি চর্চা করে যাচ্ছি। এই আমন্ত্রণ আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।” ‎ ‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বের প্রতি দলের আস্থার প্রতিফলন হিসেবেই এই আমন্ত্রণকে দেখা হচ্ছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}