1. ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে “স্বর্ণ পদক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা”। তরুণ মানব সেবা (TMS)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম হাসান মাহমুদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সাবের হোসেন। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত আলেম-উলামা ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির বলেন, ইসলামের নৈতিক শিক্ষা ও কুরআনের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আয়োজকদের প্রশংসা করে বলেন, সমাজে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে এমন উদ্যোগের কোনো বিকল্প নেই। প্রশাসন সবসময় এ ধরনের ভালো কাজে সহযোগিতা করবে।ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সাবের হোসেন বলেন, কুরআনের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ ও ভালোবাসা বৃদ্ধি করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আয়োজকদের এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম হাসান মাহমুদ বলেন, “আমাদের এই আয়োজনের মাধ্যমে একটি সুন্দর সূচনা হলো। ইনশাআল্লাহ প্রতিবছর এ প্রতিযোগিতা আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।”প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অর্জনকারীকে ১০ হাজার টাকা নগদ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি। এছাড়াও পর্যায়ক্রমে ২০তম স্থান পর্যন্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}