ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের ত্রাণ সহযোগিতা ও আগামীর কৃষি কর্মকৌশল নিয়েদিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

এসময় তিনি হাওরাঞ্চলের কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও কৃষি উৎপাদন সচল রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।
সভায় নবীনগর উপজেলায় উৎপাদিত জনপ্রিয় ওকিনাওয়া মিষ্টি আলু সম্প্রসারণের বিষয়টি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। এ সময় মন্ত্রী জানান, তিনি নিজেও এই মিষ্টি আলুর একজন ভোক্তা।

তিনি আগামীতে আরও ব্যাপকভাবে ওকিনাওয়া মিষ্টি আলুর চাষ সম্প্রসারণ এবং কৃষকদের উৎসাহিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}