দেশব্যাপী উপজেলা ও পৌরসভা নির্বাচনে প্রথম ধাপে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এসব নাম ঘোষণা করা হয়।

 

আসন্ন জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন এডভোকেট আবু সাইদ মো. শামিম।

 

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন এবং তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তার ভিত্তিতে তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

 

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় এডভোকেট আবু সাইদ মো. শামিম বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার মর্যাদা রক্ষা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। জামালপুর সদর উপজেলার উন্নয়ন, স্বচ্ছ নেতৃত্ব ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করবেন।

 

এদিকে, তার মনোনয়নের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শুভেচ্ছার বন্যা বইছে। দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনে বিজয় অর্জন সম্ভব হবে।

 

সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা আরও জানান, ঈদুল আজহার আগেই দ্বিতীয় ধাপে আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হবে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে দলটি।।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}