কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়াল ঘরের গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খায়রুল ইসলাম (৪৮) নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীড় গ্রামের খোকা মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও পরিবার জানায়, সোমবার সকাল ৮টার দিকে খায়রুল ইসলাম নিজ বাড়ির গোয়াল ঘর থেকে গরুর গোবর ফেলতে পাশের গাছ বাগানে যান। এ সময় পা পিছলে গিয়ে সেখানে ঝুলে থাকা একটি বৈদ্যুতিক তারে তার হাত লেগে যায়।

এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, হাসপাতালে আনার আগেই খায়রুল ইসলামের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}