বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পুর্ব শাখার পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক হলেন আতিকুল ইসলাম জয়।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী দুলালপুর গ্রামের কৃতি সন্তান, সাবেক দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মরহুম জামাল হোসেন মৈশান এর উত্তরসূরি, ছাত্রদল নেতা মোঃ আতিকুল ইসলাম (জয়) সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; বরং দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা, আদর্শিক নিষ্ঠা, নেতৃত্বগুণ ও তৃণমূল রাজনীতির প্রতি তাঁর অবিচল প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। দায়িত্বপ্রাপ্তির পর তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান-এর প্রতি। তাঁদের দূরদর্শী নেতৃত্ব ও আস্থার ফলেই তিনি এ মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভ করেছেন বলে উল্লেখ করেন।
এদিকে তাঁর এই অর্জনে উচ্ছ্বাস ও গর্ব প্রকাশ করেছেন কুমিল্লা জেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা ও দুলালপুর গ্রামের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নবনিযুক্ত এ দায়িত্বের মাধ্যমে মোঃ আতিকুল ইসলাম (জয়) পরিবেশ ও জলবায়ু ইস্যুতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সময়োপযোগী ও জনমুখী করে তুলবেন— এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। একইসাথে তাঁর নেতৃত্বে তরুণ সমাজ পরিবেশ সচেতনতা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আরও সক্রিয় ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে।