১৪ মে বৃহস্পতিবার, চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে মোঃ মাসুদ আলম বিপিএম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তা ও সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জেলা পুলিশের সকল ইউনিটকে সমন্বিতভাবে একসাথে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান ও টিমওয়ার্কের মাধ্যমে আরও কার্যকরভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান এবং জনগণের আস্থা অর্জনে মানবিক ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এসময় জেলা গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}